[ দেশজুড়ে ]
শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে ট্রাফিক পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে ট্রাফিক পুলিশের অবস্থান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের ডেমরা জোনের এসি মো. ইমরান হোসেন মোল্লা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে বিভিন্ন গণপরিবহন থামিয়ে চালক ও যাত্রীদের সচেতন হতে ও চলাচলের সময় মাস্ক ব্যবহার করতে তাগাদা দেন পুলিশ সদস্যরা।
ডেমরা ট্রাফিক জোনের এসি মো. ইমরান হোসেন মোল্লা বলেন, করোনাভাইরাসের প্রকোপ কমলেও ঝুঁকি এখনো আছে। এ কারণে সচেতনতা সৃষ্টি ও মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!