[ দেশজুড়ে ]
সিমেন্টবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়ল ব্রিজ, চালক নিখোঁজ
ব্রিজ ভেঙে পানিতে সিমেন্টবোঝাই ট্রাক (ছবি: সংগৃহীত)
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউপির থালুয়া বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে পড়ে গেছে। এতে ওই ট্রাকের চালক নিখোঁজ রয়েছেন৷
সোমবার সকালে উপজেলার বাদিয়াখালি-উদিয়াখালি-কালিরবাজার সড়কের থালুয়া বেইলি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে৷ ব্রিজটি ভেঙে পড়ায় ফুলছড়ি উপজেলার সঙ্গে কয়েকটি ইউপির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি মো. কাওসার আহমেদ জানান, এই বেইলি ব্রিজটি অনেক আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে৷ ট্রাকে অতিরিক্ত সিমেন্ট নেয়ার ফলে ব্রিজটি ভেঙে পড়েছে৷ নিখোঁজ ট্রাকচালককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!