ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ১৯ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের দাবিতে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে অবস্থান করছেন। 

গতকাল মঙ্গলবার উপজেলার পোতাজিয়া ইউপির দিঘিরপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটেছে।

চার সন্তান, নাতি -নাতনি ফেলে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ওই বৃদ্ধার অবস্থান নেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার পোতাজিয়া ইউপির দিঘিরপাড়া মহল্লার আব্দুল মান্নানের স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে গত কয়েক বছর ধরে একই মহল্লার যুবক হাবিল এর পরকীয়া প্রেম চলে আসছিলো। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার দুপুরে খাদিজাকে নিয়ে বাড়ি ওঠে হাবিল। এরপর পরিস্থিতি বেগতিক দেখে ওই বৃদ্ধাকে বাড়ি রেখে হাবিল সটকে পড়ে। 

এ বিষয়ে বৃদ্ধা সাংবাদিকদের বলেন, গত কয়েক বছর ধরে হাবিলের সঙ্গে তার পরকীয়া প্রেম চলে আসছে। বিয়ে করার কথা বলে হাবিল তাকে বাড়িতে নিয়ে এসেছে। এজন্য ঘরের দরজা বন্ধ করে দিয়ে তিনি হাবিলের বাড়িতে অবস্থান করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!