ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশায় উল্টে পড়ল কাভার্ডভ্যান

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৭ আগস্ট ২০২০
অটোরিকশায় উল্টে পড়ল কাভার্ডভ্যান
দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা

চট্টগ্রামে কাভার্ডভ্যান উল্টে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়ায় দুইজন আহত হয়েছেন। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

সোমবার নগরীর চান্দগাঁও থানার বাস টার্মিনাল এলাকার খতিব বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা ইয়াসমিন আক্তার ও অটোচালক মোহাম্মদ মিজান।

কালুরঘাট ফায়ার স্টেশনের অফিসার অতীশ চাকমা বলেন, সড়কে গর্তের কারণে খতিব বাড়ির সামনে একটি কাভার্ডভ্যান উল্টে সিএনজিচালিত অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশার চালকসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!