[ দেশজুড়ে ]
ট্রাকে নসিমনের ধাক্কা, প্রাণ গেল চালকের
ট্রাক
জামালপুরের মেলান্দহে ট্রাকের সঙ্গে নসিমনের ধাক্কা লেগে মাহফিজুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার চরবানিপাকুরিয়া ইউপির ঝিনাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফিজুল একই উপজেলার কাউনিয়ার চর এলাকার বাসিন্দা। তিনি নসিমনের চালক ছিলেন।
মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, সকালে কুড়িগ্রামের রাজিবপুর থেকে আসছিল পাটবোঝাই একটি নসিমন। মেলান্দহের চরবানিপাকুরিয়া ইউপির ঝিনাই সেতুতে ওঠার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নসিমনটি উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাহফিজুল নিহত হন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!