ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোকাল বাস কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ২৭ জুলাই ২০২০
লোকাল বাস কেড়ে নিল ভ্যানচালকের প্রাণ
ফাইল ছবি

পিরোজপুরের নাজিরপুরে সোমবার দুপুরে লোকাল বাসের চাপায় গাউস হাওলাদার নামে ৫৫ বছরের এক ভ্যানচালক নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নাজিরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গাউস হাওলাদার উপজেলার মাটিভাঙ্গা ইউপির পূর্ব বানিয়ারী গ্রামের ছবেদ আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে দিঘীরজান থেকে সিমেন্টবোঝাই ভ্যান নিয়ে নাজিরপুর বাসস্ট্যান্ডে আসলে পিরোজপুরগামী একটি বাস ওই ভ্যানচালককে চাপা দিয়ে দ্রুত পিরোজপুরের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ভ্যানচালকের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। 

নাজিরপুর থানার ওসি মো. জাকারিয়া বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠাই। বাস ও তার চালক পালিয়ে গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!