ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে সতর্কতা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ২১ জুলাই ২০২০
উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে সতর্কতা
উত্তাল বঙ্গোপসাগর

মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র ও নদী বন্দরকে সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার বিকেলে ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর

তিনি জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বায়ুচাপের এ তারতম্যের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নদী বন্দরের জন্য এক নম্বর নৌ-সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উজ্জ্বল কান্তি পাল আরো জানান, দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় অস্থায়ী দমকা হাওয়াসহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!