ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ৭ জুলাই ২০২০
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, একজনের মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি বাল্কহেড ডুবে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত আবুল কালাম বাদল ওই বাল্কহেডের চালক ছিলেন।

নারায়ণগঞ্জ নৌ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, এমভি সিটি ৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে পাথরবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। এতে বাল্কহেডের চালকসহ ছয়জন নিখোঁজ হন। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক বাদলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই জানিয়ে বাল্কহেড উদ্ধারে কাজ চলছে বলেও জানান ওসি আব্দুল হাকিম।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!