ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে লঞ্চঘাট ঘেষে বাঁশের স্থাপনা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৮, ২০ জুন ২০২০
চাঁদপুরে লঞ্চঘাট ঘেষে বাঁশের স্থাপনা
লঞ্চঘাট ঘেষে বাঁশের স্থাপনা নির্মাণের ছবি

চাঁদপুরের ব্যস্ততম এলাকা শহরের উত্তর শ্রীরামদী মাদরাসা রোডের নৌ-বন্দর। বন্দরের লঞ্চঘাট ঘেষে অবৈধভাবে বাঁশের স্থাপনা নির্মাণ করছেন চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী লঞ্চের সুপারভাইজার মো. সুপারভাইজার শাহ আলম মিজি।

শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, নৌ-টার্মিনালের ভেতর মসজিদের কাছে বাঁশ দিয়ে ১৫-৩০ ফুট এটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

অভিযুক্ত শাহ আলম মিজি জানান, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেই স্থাপনা নির্মাণ করছেন তিনি। বন্দর এলাকায় আরো অনেক অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে তিনিও স্থাপনা সরিয়ে নেবেন।

Advertisement

চাঁদপুর বন্দর কর্মকর্তা ও উপ-পরিচালক মো. কাউসারুল আলম জানান, বিআইডাব্লিউটিসি’র জায়গায় কোনো স্থাপনা নির্মাণ করতে হলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রধান কার্যালয় থেকে সরেজমিনে পরিদর্শন করে অনুমতি দিলে কর্তৃপক্ষের উপস্থিতিতে স্থাপনা নির্মাণ করা যাবে। অনুমতি ছাড়া কিছুই করা যাবে না।

তিনি আরো জানান, এখানে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। শাহ আলম মিজিকে তার স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় নৌ-বন্দরের বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!