ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবা-মায়ের অসতর্কতায় লাশ হলো অবুঝ শিশু 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৪ জুন ২০২০
বাবা-মায়ের অসতর্কতায় লাশ হলো অবুঝ শিশু 
ফাইল ছবি

শেরপুরের নকলায় বাবা-মায়ের অসতর্কতায় লাশ হলো আবু রায়হান নামে এক বছরের অবুঝ শিশু। শনিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার এলাকার কলাপাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত রায়হান ওই এলাকার সোহেল মিয়া ও রেহেনা বেগমের ছেলে।

রোববার সকালে নকলা থানার ওসি আলমগীর শাহ জানান, এ ঘটনাটি পুলিশকে না জানিয়ে ওইদিন রাতেই শিশুটিকে কবর দেয়া হয়েছে।

শনিবার বিকেলে শিশুটির বাবা সোহেল মিয়া তার অটোভ্যানের ব্যাটারি বৈদ্যুতিক চার্জে দিয়ে বাইরে যান। এমন সময় মা রেহেনা বেগম আবু রায়হানকে ঘরের মেঝেতে খেলতে দিয়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় খেলার ছলে শিশু রায়হান হামাগুড়ি দিয়ে ব্যাটারিতে চার্জে থাকা বৈদ্যুতিক তার ধরে টান দিলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। 

নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিবর রহমান জানান, এক বছর বয়সের ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মৃত শিশুর বাবা সোহেল মিয়া জানান, ছোট শিশু ভেবে ঘটনাটি জানাজানি না করে সন্ধ্যায় কবর দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!