ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বখাটের কারাদণ্ড

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৫, ২৮ ডিসেম্বর ২০১৯
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বখাটের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম সাগর

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে মঠবাড়িয়ার ইউএনও রিপন বিশ্বাস এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম সাগর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের আজাহার আলী সর্দারের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই জাহিদ হোসেন জানান, শুক্রবার বিকেলে প্রবাসীর স্ত্রীকে তার ভাইয়ের বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন শহিদুল। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ইউএনও শহিদুলকে ছয় মাসের কারাদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!