[ দেশজুড়ে ]
আখাউড়ায় শ্রেষ্ঠ শিক্ষক জান্নাতুল
জান্নাতুল ফেরদৌস বাবলি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস বাবলি। তিনি পৌর শহরের দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম বলেন, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, শ্রেণির পারফর্ম, সৃজনশীলতা, পাঠদানসহ বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করে জান্নাতুল ফেরদৌস বাবলিকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করা হয়।
এর আগে ২০১৭ সালে উপজেলা পর্যায়ে জান্নাতুল ফেরদৌস বাবলি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি উপজেলা সহকারী শিক্ষক সমিতির মহিলা সম্পাদিকা। জান্নাতুল ফেরদৌস সাংবাদিক বাদল আহাম্মদ খানের স্ত্রী।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!