ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেবাচিমে স্টাফ পরিচয়ে নবজাতক চুরি, নারী আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ১২ নভেম্বর ২০১৯
শেবাচিমে স্টাফ পরিচয়ে নবজাতক চুরি, নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্টাফ পরিচয়ে নবজাতক চুরির সময় এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক রেখা বেগম ঢাকা সদরঘাটের ফুটপাতে থাকেন এবং তার স্বামীর নাম সুলতান আহমেদ।

চুরি হওয়া নবজাতক ঝালকাঠির নলছিটির মগর গ্রামের রফিক হাওলাদার ও সাথী বেগম দম্পতির ছেলে সন্তান। তারা নগরের কালিজিরা এলাকায় বাকের মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

বরিশাল শেবাচিম হাসপাতালের গার্ড রুমের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টায় শেবাচিমের অপারেশন থিয়েটারে সিজারের মাধ্যমে শিশুটি ভূমিষ্ট হয়। ওই নারী শিশুটিকে চুরি করলে সোমবার রাত সাড়ে ৮টায় দুই যুবকের সহযোগিতায় তাকে আটক এবং তার কাছ থেকে চুরি নবজাতককে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!