ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে ইয়াবাসহ ভুয়া স্বামী-স্ত্রী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ১ অক্টোবর ২০১৯
খাগড়াছড়িতে ইয়াবাসহ ভুয়া স্বামী-স্ত্রী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে শহরের শান্তিনগরে সোমবার সন্ধ্যায় ইয়াবাসহ ভুয়া স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- খাগড়াছড়ি পৌরসভার মো. রফিক উদ্দিনের ছেলে, মো. ইকবাল হোসেন, দীঘিনালা উপজেলার জামতলীর শামসুল হক ফরাজীর মেয়ে রোজিনা বেগম।

সদর থানার ওসি মুহাম্মদ রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দেয়া দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তিনশ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!