ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২৫ আগস্ট ২০১৯
মাদারীপুরে ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর
সুমি আক্তার (ছবি: সংগৃহীত)

মাদারীপুরের শিবচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে ডেঙ্গু আক্রান্ত সুমি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

পরে শনিবার মধ্যরাতে ওই গৃহবধূর মরদেহ শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে নেয়া হয়। সুমি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। 

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মোকাদ্দেস বলেন, গত ২০ আগস্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূ সুমি আক্তার। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

এ নিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আটজনের মৃত্যু হলো। ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন রোগী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!