ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৮, ২৫ আগস্ট ২০১৯
কুমিল্লায় কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা
ফাইল ছবি

কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, কয়েক দিনের তুলনায় কুমিল্লাতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। যেটা আমাদের জন্য ভালো খবর। তবে ডেঙ্গু রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৬১ জন। বর্তমানে ৬০ জন কুমিল্লা মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমেক হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৭০৯ জন। এরমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৬৮ জন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভর্তি হয়েছেন পাঁচজন। বর্তমানে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!