ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে আরো ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ২৩ আগস্ট ২০১৯
ফরিদপুরে আরো ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে
ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৬৬ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. এনামুল হক জানান, বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৩ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ফরিদপুর জেনারেল হাসপাতাল আছেন ২৪ রোগী। জেলা সদরের বাইরে ভাংগায় দুইজন, বোয়ালমারীতে ছয়জন, আলফাডাঙ্গায় পাঁচজন, মধুখালীতে ১২ জন চিকিৎসা নিচ্ছেন। ৯০৫ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন। এ পর্যন্ত মারা গেছেন সাতজন।

ডেইলি বাংলাদেশ/জেডেএম

 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!