ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গো-খাদ্যের জমজমাট ব্যবসা

চয়ন বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:২১, ১১ আগস্ট ২০১৯
গো-খাদ্যের জমজমাট ব্যবসা
ছবি: ডেইলি বাংলাদেশ

কোরবানির ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে গো-খাদ্যের মৌসুমি ব্যবসা।  পশুর ব্যাপারী ও ক্রেতাদের কাছে এর চাহিদা বেশি। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে গো-খাদ্যের অস্থায়ী বাজার বসেছে। এসব বাজারে বিক্রি হচ্ছে ঘাস ও খর।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমিক কিংবা অন্য পেশার সঙ্গে জড়িত। কোরবানির ঈদ উপলক্ষে শুক্রবার থেকে হাটগুলোর আশপাশে খর-ঘাস বিক্রি করছেন। যারা কোরবানির পশু কেনেন তারাই এসব খাদ্যের মূল ক্রেতা।

বিক্রেতা লাভলু মিয়া বলেন, প্রতি বান্ডিল খর ও তাজা ঘাস ৫০-৬০ টাকায় বিক্রি করি। ভালোই বিক্রিও হয়। গরু বিক্রি বাড়লে এসব গো-খাদ্য বিক্রি আরো বাড়বে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার খন্দকার সোহরাব হোসেন বলেন, কোরবানির জন্য দুটি গরু ও একটি খাসি কিনেছি। ঈদের তো আরো একদিন বাকি। তাই পশুগুলোর জন্য খর্-ঘাস কিনতে এসেছি।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!