ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নির্মাণের আগেই ভেঙে পড়ল সেতুর গার্ডার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৪ আগস্ট ২০১৯
নির্মাণের আগেই ভেঙে পড়ল সেতুর গার্ডার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের ধোপাঘাটা এলাকায় নির্মাণের আগেই ভেঙে পড়েছে সেতুর দুটি গার্ডার। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ২০ শ্রমিক।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে জাইকার অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে মনিকা লিমিটেড পিডব্লিউ ০৩ প্যাকেজের আওতায় সেতুটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষে সেতুর দুই পাশে গার্ডার দেয়ার কাজ চলছিল।

কোম্পানির ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, জগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় প্রায় একশ ফুট দৈর্ঘ্য গার্ডার দুটি পড়ে ভেঙে গেছে। শ্রমিকরা এ সময় খেতে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিয়ে প্রজেক্ট ম্যানেজার আব্দুস সালাম গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে সাইট ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন জানান, বিষয়টি জেনে বুঝে বলা যাবে। তবে নিশ্চয় কাজে কোনো ত্রুটি ছিল।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, আমরা এ কাজের দেখভাল করছি না। ঢাকা থেকে একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি হচ্ছে। এ প্রজেক্টের একটি অফিস যশোরে আছে। তাদের সঙ্গে কথা বলুন। আমরা সেতু নির্মাণের কোনো খোঁজই রাখি না।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!