ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী পেল পুরস্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ৭ জুলাই ২০১৯
লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী পেল পুরস্কার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রোববার দুপুরে জেলা কালেক্টরেট ভবন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, এডিসি মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া ও সদর ইউএনও শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

সভা শেষে অতিথিরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন। 

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার নেন দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী, জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো হলো- লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি কলেজ, আয়েশা কামিল মাদরাসা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও রায়পুর হায়দরগঞ্জ তাহেরিয়া কামিল মাদরাসা।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে বাংখাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তি সাহা, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক একেএম মাহবুবুর রশিদ চৌধুরী, বশিকপুর ডিএসইউ কামিল মাদরাসার সহকারী শিক্ষক জামাল হোসেন, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!