ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগুনে পুড়ে ছাই, খোলা আকাশের নিচে এলাকাবাসী

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৩ জুলাই ২০১৯
আগুনে পুড়ে ছাই, খোলা আকাশের নিচে এলাকাবাসী
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটির লংগদুতে আগুনের ঘটনায় তিনটি দোকান, দুইটি ফার্নিচার কারখানাসহ পুড়ে গেছে ৭০টি বসতবাড়ি। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলাতে এ ঘটনা ঘটে।   

লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, মঙ্গলবার রাতে মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলাতে দোকান, দুইটি ফার্নিচার কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে প্রায় ৭০টি বসতবাড়ি পুড়ে যায়। পরে এলাকাবাসী, সেনাবাহিনী, দীঘিনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় প্রায় পাঁচ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় চার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচের অবস্থান করছে।

এসময় উপস্থিত ছিলেন- লংগদুর সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরীর, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, ইউএনও প্রবীর কুমার রায়।

আগুন লাগার কারণ এখন পর্যন্ত না জানা গেলেও স্থানীয়রা বলছেন, বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!