[ দেশজুড়ে ]
বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউপির গড়ইমহল এলাকায় শুক্রবার সকালে বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
নিহতরা হলেন- ওই গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আজিজুর রহমান বলেন, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আদম গাজীর ছেলে আলামিন, রবিউল ও আলামিনের স্ত্রী সাবিনা নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় ঘরের চালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!