[ দেশজুড়ে ]
সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ
তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান শরিফ, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মেরাজ, ক্রীড়া সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল প্রমুখ।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার বড় ছেলে ইহসান ইবনে রেজা ফাগুন গত ২১ মে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে জামালপুরে ফিরছিলেন। কিন্তু ময়মনসিংহ আসার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ওই দিন রাতেই জামালপুরের নান্দিনার রানাগাছা এলাকায় রেল লাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়।
ডেইলি বাংলাদেশ/আরএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!