ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নৈশ প্রহরীকে বেঁধে মোবাইল টাওয়ারের ব্যাটারি ছিনতাই, আটক ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪০, ১৫ মে ২০১৯
নৈশ প্রহরীকে বেঁধে মোবাইল টাওয়ারের ব্যাটারি ছিনতাই, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘির চাঁপাপুরের বলদাগড়ী নামক স্থানে সোমবার রাতে দুই নৈশ প্রহরীকে বেঁধে বাংলালিংক ও গ্রামীণ মোবাইল ফোনের টাওয়ারের প্রায় সাত লাখ টাকার ব্যাটারি নিয়ে গেছে ছিনতাইকারিরা। 

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। পরে অভিযান চালিয়ে ট্রাকসহ ২৮টি ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করেছে।

আটকরা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খোদাইবাড়ী গ্রামের আব্দুল জলিল ব্যাপারর ছেলে আমিনুল ইসলাম, বগুড়া সদরের দক্ষিণ আটাপাড়ার আবুল হোসেনের ছেলে দুরাল হোসেন ও একই উপজেলার খাজলাল গ্রামের আলিম উদ্দিনের ছেলে বাবলু। 

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল কোম্পানির সেন্টি সিকউরিটি সার্ভিসেস লি. এর সুপারভাইজার ইউসুফ আলী বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আদমদীঘর চাঁপাপুর ইউপির গোবিন্দপ্রর গ্রামের কাছে বলদাগাড়ী নামকস্থানে বাংলালিংক ও গ্রামীণ মোবাইল ফোনের একটি যৌথ টাওয়ার রয়েছে। ওই টাওয়ারে গোবিন্দপুর গ্রামের ফারুক হোসেন  ও সাইফুল ইসলাম নামে দুইজন নৈশ প্রহরী হিসেবে পাহারায় থাকে।

সোমবার রাতে একটি ট্রাকযোগে একদল ছিনতাইকারি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই টাওয়ারে হামলা করে। এরপর ছিনতাইকারিরা নৈশ প্রহরি দুইজনকে বেদম মারপিট ও হাত পা বেঁধে মাটিতে ফেলে রেখে টাওয়ারে থাকা ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২৮টি ব্যাটারি খুলে ট্রাকযোগে ছিনতাই করে পালিয়ে যায়। এখবর পাওয়ার পর মঙ্গলবার বিকেলে পুলিশ দুপচাঁচিয়ার আলতাফনগর এলাকা থেকে ট্রাকসহ ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!