ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফণিতে লণ্ডভণ্ড লালমোহন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ৪ মে ২০১৯
ফণিতে লণ্ডভণ্ড লালমোহন
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে জোয়ারের পানিতে ডুবে শনিবার সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরভূতা ইউপির ৪নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এছাড়া শতাধিক ঘর বিধ্বস্ত হয়। 

নিহত মো. হাসান স্থানীয় বাসিন্দা মো. জসিমের ছেলে।

ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ফণির প্রভাবে উপজেলার ১১২টি ঘর, পাঁচটি বিদ্যালয়, সাতটি মাদরাসা ও একটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক শিশু মারা যায়।

তিনি বলেন, মেঘনা নদীর তীরবর্তী মঙ্গল সিকদার ও লর্ডহার্ডিঞ্জ ইউপির ফাতেমাবাদ স্লুইচ গেটে গিয়ে শিশু ও নারীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!