[ দেশজুড়ে ]
নন্দীগ্রামে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে খুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাজারকি গ্রামে বৃহস্পতিবার রাতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করা হয়েছে।
নিহত খোদেজা খাতুন উপজেলার হাজারকি গ্রামের ভ্যানচালক এনতাজুর রহমানের স্ত্রী।
নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে নিহতের স্বামী এনতাজুর রহমান চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। এ সময় এনতাজুর তাদের জানান, কে বা কারা জানালা দিয়ে খোদেজাকে ছুরিকাঘাত করেছে। তখন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আহত খোদেজাকে নিয়ে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে খোদেজা খাতুন মারা যায়। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এনতাজুর রহমানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!