ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ২৬ এপ্রিল ২০১৯
লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউপির পেশকারহাট এলাকায় শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম ওই ইউপির গাইমরা এলাকার পইক্কা আলা গো বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। সে এ বছর ওই এলাকার একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, সাইফুল দুপুরের দিকে নিজে মোটরসাইকেল চালাতে গেলে সড়কের পাশে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!