ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪
করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ যা জানা গেল
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ২৯৭ জনে।

তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে মোট মৃত্যু ২৯ হাজার ৪৮২ জনেই অপরিবর্তিত রয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬৩২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫১০ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!