ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আবারো মৃত্যু, শনাক্ত ৫৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ৩০ জানুয়ারি ২০২৪
করোনায় আবারো মৃত্যু, শনাক্ত ৫৭ জন
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একজনের মৃত্যু নিয়ে চলতি মাসে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৫৩ জনই ঢাকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনা সন্দেহে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০।

Advertisement

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪০৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮২ জন মারা গেছেন।

এরই মধ্যে বাংলাদেশে করোনার অমিক্রন ধরনের একটি উপধরন জেএন.১–তে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দ্রুত ছড়ানোর কারণে জেএন.১–কে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এ পরিস্থিতিতে হাসপাতাল কিংবা চিকিৎসাকেন্দ্রে গেলে যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!