ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

নতুন করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫০, ১ অক্টোবর ২০২৩
নতুন করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন পাঁচ রোগী আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় নয়জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৩৬১ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৮১ হাজার ৫৩৮টি।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক শূন্য শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!