এছাড়া এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের।
প্রতিদিনের মতো শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৩৫২ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৮১ হাজার ৩৭টি।
এতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ছয় শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় দুজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে একজন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮০৫ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৫৭৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩২ জন।
দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।