প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬১ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।
.png)
এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১৪৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ আট হাজার ৩৪৮ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৬৭৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৭৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৭১৭টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।