ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় আরো ৫১ মৃত্যু, আক্রান্ত বেশি মালয়েশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪, ২৯ মে ২০২৩
বিশ্বে করোনায় আরো ৫১ মৃত্যু, আক্রান্ত বেশি মালয়েশিয়ায়
সংগৃহীত ছবি

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৬৫ জন।

সোমবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছে মালয়েশিয়ায়। একইসময়ে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ায় ও হংকং। দেশ দুটিতে ১৭ জন করে মারা গেছেন।

Advertisement

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন এবং মারা গেছেন একজন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ২৮৩ জন এবং মারা গেছেন ৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৮২ জন এবং মারা গেছেন দুইজন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৯৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৩ হাজার ৭২৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৩১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!