ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় আরো ১৮১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩, ২৭ মে ২০২৩
বিশ্বে করোনায় আরো ১৮১ মৃত্যু
ফাইল ফটো

সারাবিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৬৮ জন।

শনিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭ হাজার ৯৩৩ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে ৫৬ জন মারা গেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৪ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন এবং মারা গেছেন ৩৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৮১ জন এবং মারা গেছেন ১৪ জন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন এবং মারা গেছেন ৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৩ হাজার ৫২৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৬৭৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!