মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৪টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৫টি।
.png)
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ১১১টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১১৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৪৩৮টি।
নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে পাঁচজনের শরীরে। এছাড়া সংক্রমিতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন।