ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় ১৯৬ মৃত্যু, শনাক্ত ৫৪ হাজার ৪০১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭, ২৬ মার্চ ২০২৩
বিশ্বে করোনায় ১৯৬ মৃত্যু, শনাক্ত ৫৪ হাজার ৪০১
ফাইল ফটো

সারা বিশ্বে একদিনে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু কমেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরো ৫৪ হাজার ৪০১ জন। 

আগের দিন ২৪ ঘণ্টায় ৬৯৬ জনের মৃত্যু হয়। আক্রান্ত হয়েছিলেন ৯০ হাজার ৭৩৬ জন।

রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল জাপান। দেশটিতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ৬ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ১৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং মারা গেছেন ২৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ২৬ হাজার ৫২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!