ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় শূন্য মৃত্যু, আক্রান্ত ১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৫, ২৯ জানুয়ারি ২০২৩
দেশে করোনায় শূন্য মৃত্যু, আক্রান্ত ১৬
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৩২ জনে। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জন অপরিবর্তিত আছে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৪৪৭ জন।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৫৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!