ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

দেশে ২৪ ঘণ্টায় ৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ২০ জানুয়ারি ২০২৩
দেশে ২৪ ঘণ্টায় ৮ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জনে। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনেই থাকছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৫৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৯৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!