ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনা: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ১৩ ডিসেম্বর ২০২২
করোনা: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২০
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৭ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়া একই সময়ে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮৪৫ জনে। 

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৮৯৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।  সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!