ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৫, ২৫ নভেম্বর ২০২২
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৯
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ অপরিবর্তিত আছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১৯ জন। ফলে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৬ হাজার ৪৮৮ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!