[ করোনাভাইরাস ]
আরো ২০ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৬৯ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩১ জনে থাকছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৩৩০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!