ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

আজও করোনাশূন্য চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ১৪ নভেম্বর ২০২২
আজও করোনাশূন্য চট্টগ্রাম
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো করোনা শনাক্ত হয়নি। একই সময়ে কারো মৃত্যুও হয়নি। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৪১৮ জন ও উপজেলা পর্যায়ে ৩৫ হাজার ৭৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৯২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৮ জন। এরমধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩১ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!