[ করোনাভাইরাস ]
চট্টগ্রামে নতুন শনাক্ত ৩
ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার চার দশমিক শূন্য পাঁচ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল এক দশমিক ৬৫ শতাংশ। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৪১৭ জন ও উপজেলা পর্যায়ে ৩৫ হাজার ৭২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৮৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এরমধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!