[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৮৮
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪২৫ জনই রয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৪৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!