[ করোনাভাইরাস ]
২৪ ঘণ্টায় ১৮৩ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৪ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জনে পৌঁছেছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্ত হার ৪ দশমিক ৮১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!