ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় আরো দুই মৃত্যু, শনাক্ত ৪৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ১২ অক্টোবর ২০২২
করোনায় আরো দুই মৃত্যু, শনাক্ত ৪৫৬
ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৮ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৬ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, মৃতদের একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দুজনেরই হাসপাতালে মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৫৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!