[ করোনাভাইরাস ]
করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ১৫৫
ফাইল ফটো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। আর এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের শরীরে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শুক্রবার একজনের মৃত্যু এবং ২১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৩৮২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৫৩১ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!