ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনা আক্রান্ত ২১৭ জন, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ২৮ আগস্ট ২০২২
করোনা আক্রান্ত ২১৭ জন, মৃত্যু নেই
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনে পৌঁছেছে।

রোবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার চার দশমিক ৬২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। 

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২২৯ জন।

এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!