[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্তের সংখ্যা
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময় ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭৯ জনে, আর মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৫৬ জনে।
গতকাল একজনের মৃত্যু এবং ১১০৪ জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফরের।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!