ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

১০ দিন পর খুলনায় করোনায় আরো একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১৭ জুলাই ২০২২
১০ দিন পর খুলনায় করোনায় আরো একজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনায় ১০ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এর আগে ৬ জুলাই একজনের মৃত্যু হয়েছিল।

রোববার বিষয়টি নিশ্চিত করেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে আইসিইউ ও এইচডিইউতে দুজন, রেড জোনে সাতজন ও ইয়েলো জোনে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!